এক.
ক্লাস শেষ হল, অমনি জারিনের
মেসেজ। কার্জনে এসো, লনে। গিয়ে দেখলাম ওর চুল ভেজা। একদম
চুপুচুপে। বললাম, ভেজা কেন?
-কেঁদেছি।
-তবে
চুল কেন?
-মুখ
ধুতে গিয়ে।
আমরা মাটিতে
বসলাম। এল বিয়ের কথা। বলল,
কাল এলে না কেন?
-পেট
ব্যাথা করছিল।
-মগবাজারে
অনেক্ষণ দাঁড়িয়ে ছিলাম।
-কাজী
অফিসের সামনে?
-বলো
কী! যা রোদ।
তখন ফোনে
রাইমার মেসেজ এল,
"ল্যাব করছ তো?" যেতে হবে ল্যাবে।
পথে কয়েকটা কাঠগোলাপ কুড়িয়ে নিলাম ত্রিপল-ই এর সামনে থেকে। তখন সোহান নামের পিচ্চি
ফুলওয়ালা পাশ থেকে যেতে যেতে বলল, 'যেইডা মাগনা পাওয়া যায়,
সেইডাই নিবেন!' এই একটু আগেও ছেলেটা আমাকে
জ্বালাতন করেছে, একটা গোলাপের জন্য। কিন্তু শুকনোগুলোও চায়
দশ টাকা। ল্যাবে গিয়ে দিলাম রাইমাকে, ও সেটা ব্যাগে রাখল,
সাথে বলল, 'খাবার আনলেই তো হত!'
এই আমার দুই
প্রেমিকা। আমরা বিয়ে করছি। আমি এবং রাইমা, আমি এবং জারিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নিয়ম অনুযায়ী, দুজন শিক্ষার্থী বিয়ে করে ফেললে নাকি তারা
থাকতে পারে ইন্টারন্যাশনাল হোস্টেলে। হলে চল্লিশ জনের গণরুম দেখে আমি ক্লান্ত।
ওখানে থাকা যায় নাকি? আমার শখ, দুটি
বিয়ে করে দুটি রুম নেব, একরুমে থাকবে দুই সতিন (সুফিয়া কামালে
রাইমার রুম নম্বরও যে ২০৩!), অন্য রুমে আমি একা। কারণ গণরুমে
আছে ছারপোকার উৎপাত! তবে শ্রাবণ বলে, 'এখানে ছারপোকা,
ওখানে উকুন। আপনি কোনটা চান?'
আগামী
সপ্তাহে, সোমবার বিকেলে বিয়ে করব আমি আর রাইমা। এই বুধবার সকালে আমাদের ব্যাচেলর
জীবনে শেষ ডেট। ক্লাসটা মিস দিতে হবে, তারচেয়ে কষ্টের,



